আমাদের গর্বিত অতীত
উম্মুল কুরা মাদরাসার যাত্রা শুরু হয় ২০ মার্চ ২০২০ সালে মাত্র ৪ জন শিক্ষার্থী নিয়ে, হিফজ বিভাগ দিয়ে। অল্প পরিসরে শুরু হওয়া সেই পথচলা ধীরে ধীরে বিস্তৃত হয়েছে। ২০২১ সালে প্রাক-প্রাথমিক বিভাগ চালুর মাধ্যমে সাধারণ শিক্ষার পরিসর যুক্ত হয় এবং ২০২২ সালে কিতাব বিভাগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে মাদরাসার শিক্ষাকার্যক্রম আরও সম্প্রসারিত হয়। পরবর্তীতে ২০২৪ সালে বালিকা শাখা চালু হয়।
শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যও আমাদের পথচলার অনুপ্রেরণা। বেফাক পরীক্ষায় আমাদের শিক্ষার্থীরা মেধাস্থান অর্জন করেছে। জাতীয় শিক্ষাক্রমের দাখিল পরীক্ষায় বিজ্ঞান ও মানবিক—উভয় বিভাগ থেকে গোল্ডেন এ+ অর্জনের গৌরবও রয়েছে। পাশাপাশি হিফজ প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীরা প্রতি বছরই পুরস্কার অর্জন করে আসছে।
চারজন শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া প্রতিষ্ঠানটি আজ প্রায় ৩৫০ শিক্ষার্থীর একটি বৃহৎ শিক্ষাপরিবার। এই অগ্রযাত্রার প্রতিটি ধাপে আল্লাহর অনুগ্রহ, শিক্ষক-অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রম আমাদের এগিয়ে চলার প্রেরণা জুগিয়েছে।