সর্বশেষ নোটিশ এবং ঘোষণার সাথে আপডেট থাকুন
মোট নোটিশ
September, 2026
📢 ছুটির বিজ্ঞপ্তি
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
সম্মানিত অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে ২৬-০৮-২০২৬, বুধবার মাদরাসার সকালের নির্ধারিত সেশন শেষে সকাল ০৮:০০ থেকে থেকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত ছুটি থাকবে।
ইনশাআল্লাহ, সন্ধ্যার পর মাদরাসার কার্যক্রম যথারীতি চলবে।
সকলকে বিষয়টি অবগত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
প্রিন্সিপাল
নাজমুস সায়াদাত
উম্মুল কুরা একাডেমি
**হাতের লেখার উন্নয়ন বিষয়ক বিশেষ কোর্স**
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষার্থীদের **আরবি ও বাংলা হাতের লেখা সুন্দর, স্পষ্ট ও সুশৃঙ্খল করার লক্ষ্যে** দুটি পৃথক চার দিনব্যাপী বিশেষ কোর্সের আয়োজন করা হয়েছে।
**প্রথম কোর্স:** ১৮ আগস্ট থেকে ৪ দিন — বাংলা হাতের লেখা
**দ্বিতীয় কোর্স:** প্রথম কোর্সের ২০ দিন পর ৪ দিন — আরবি হাতের লেখা
**দুটি কোর্সের জন্য মোট ফি: ১,০০০ টাকা।**
কিতাব বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য বিভাগের আগ্রহী শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করতে পারবে।
অভিভাবকদের প্রতি অনুরোধ, সন্তানের হাতের লেখার উন্নয়নে এ সুযোগটি গ্রহণে তাদের উৎসাহিত করবেন।
**— মাদরাসা কর্তৃপক্ষ**
২০২৬–২৭ শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থী এখনো মাদরাসার আইডি কার্ড সংগ্রহ করেনি, তাদেরকে আগামী ১৫ তারিখ, বুধবারের মধ্যে মাদরাসার অফিসে ১২০ টাকা জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা যাচ্ছে।
আইডি কার্ড প্রস্তুতের জন্য শিক্ষার্থীর নামের পাশাপাশি পিতা নাম এবং রক্তের গ্রুপ যথাযথভাবে উল্লেখ করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য ও ফি জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
সম্মানিত অভিভাবকমণ্ডলী
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
বর্তমানে আপনাদের উম্মুল কুরা মাদরাসায় প্রায় ২০০ জন শিক্ষার্থী ইলমে দ্বীনের আলোয় আলোকিত হচ্ছে। তাদের একটি উল্লেখযোগ্য অংশ আপনাদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে সহায়তা পেয়ে আসছে—যা আমাদের জন্য গভীর কৃতজ্ঞতার বিষয়।
আগামী শিক্ষাবর্ষেও তাদের কল্যাণে প্রায় সাড়ে চার লক্ষ টাকা ব্যয় নির্ধারিত রয়েছে। আপনাদের অব্যাহত সহযোগিতা ও দোয়ার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পথ আরও সুগম ও সমৃদ্ধ হবে—এই আশা রাখি।
আল্লাহ তাআলা আপনাদের দান ও আন্তরিকতাকে কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। আমিন।
বি.দ্র. সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ২৩ জন যেকোন ধরণের অর্থ গ্রহণের উপযুক্ত।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
সম্মানিত অভিভাবকমণ্ডলী
আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাদরাসার প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সকল ছাত্রের বকেয়া বেতনসহ চলতি মাসের বেতন আগামী ১০ তারিখের মধ্যে পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
ধন্যবাদান্তে
উম্মুল কুরা কর্তৃপক্ষ
শবে বরাতের ছুটি বিষয়ক
নোটিশ
মাদরাসা বিভাগের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৪৪৭ হিজরীর শবে বরাত উপলক্ষ্যে অদ্য ৩/০২/২৫ সন্ধ্যা থেকে আগামীকাল সকাল ০৮:৩০ পর্যন্ত মাদরাসায় ক্লাস বন্ধ থাকবে। তারপর থেকে যথারীতি ক্লাস চলবে ইনশাআল্লাহ।
হিফজ ও প্রি-হিফজ বিভাগের পরীক্ষার নোটিশ
উম্মুল কুরা মাদরাসার হিফজ ও প্রি-হিফজ বিভাগের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা (আরবি) আগামী ৯ ও ১০ই ফেব্রুয়ারি ২০২৬ ইং অনুষ্ঠিত হবে।
আগামী ৬/২/২০২৬ তারিখের আগে পরীক্ষার ফিস ২০০ টাকা সহ ফেব্রুয়ারি পর্যন্ত মাসিক প্রদেয় দিয়ে প্রবেশ পত্র সংগ্রহ করতে হবে।
মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থীদেরজানানো যাচ্ছে যে,২০২৫-২৬ শিক্ষাবর্ষের বার্ষিক পরিক্ষা আগামী ২৭ জানুয়ারি, মঙ্গলবার থেকে অনুষ্ঠিত হবে। পরিক্ষার প্রস্ততির জন্য ১৭ তারিখ, শনিবার থেকে ২৭ তারিখ পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। ক্লাস-বন্ধকালীন সকলকে পরিক্ষার প্রস্ততি নিতে বলা হচ্ছে।
উল্লেখ্য, আগামী ২০ তারিখের পূর্বে মার্চ-পর্যন্ত সকল প্রদেয় দিয়ে অফিস থেকে প্রবেশপত্র নিতে হবে।
আসসালামু আলাইকুম। ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ৫ তারিখ মঙ্গলবারের মধ্যে আইডি কার্ডের জন্য ১২০ টাকা জমা সংগ্রহের জন্য বলা হচ্ছে। যোগাযোগ: 01906490929